Tuesday, February 13, 2018

প্রেমিকার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারিশ্রমিক বাড়ালেন রণবীর!

রঙিন ডেস্ক: বিতর্ক, ভাঙচুর, মৃত্যু, আইন-আদালত; সব পেরিয়ে অবশেষে ২৫ জানুয়ারি দর্শকের দরবারে হাজির হয়েছে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’। সঞ্জয় লীলা বানশালীর এই সিনেমাতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে প্রশংসার জোয়ারে ভাসছেন রণবীর সিং। ছবির যাবতীয় লাইমলাইট একাই কেড়েছেন তিনি। যারাই এই সিনেমাটা দেখে ফেলেছেন তাদের চোখে এখন শুধুই রয়েছে রণবীরের অভিনয় নিয়ে মুগ্ধতা।
জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এতদিন সিনেমা প্রতি রণবীর পারিশ্রমিক নিতেন ৭-৮ কোটি রুপি। তবে ‘পদ্মাবত’-এর সাফল্যের পর রণবীর নাকি তার সেই পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি করেছেন। ঠিক যে পরিমাণ পারিশ্রমিক এখন দীপিকা নেন। হ্যাঁ, দীপিকাও সিনেমা প্রতি পারিশ্রমিক নেন ১৩ কোটি টাকা। অনেকেই বলছেন প্রেমিকার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই তার সমতুল্য পারিশ্রমিক হাঁকাচ্ছেন রণবীর।
তবে বাণিজ্য বিশ্লেষকদের কথায় ফিল্মে অভিনেতা অভিনেত্রীরা তখনই তাদের পারিশ্রমিক বাড়াতে পারেন যখন তারা কোনো সিনেমা হিট দেন। যেটা রণবীরের ক্ষেত্র হয়েছে। তবে দীপিকা ক্ষেত্রে আলাদা, যখন থেকে তাকে সিনেমার শ্যুটিংয়ের জন্য বেশি দিন সময় দিতে হয়েছে তখন থেকেই তিনি নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি করেন। সাধারণত একটা ফিল্মের শ্যুটের জন্য বলিউডে ৬০ দিন সময় নেয়া হয়।


No comments:

Post a Comment