rongginnbd
Tuesday, February 13, 2018
সংবাদ সম্মেলনে সব জানাবেন অপু!
রঙিন ডেস্ক:
গত বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছিলেন শাকিব খান। আইন অনুযায়ী সেটা কার্যকর হতে সময় লাগে ৯০ দিন অর্থাৎ ৩ মাস। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। আর ওইদিন থেকে শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হচ্ছে।
এই তারকা দম্পতির ডিভোর্স নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় যেন থামছেই না। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের জন্য শাকিব-অপুকে দুই বার ডেকে পাঠানো হয়েছে। একবার অপু বিশ্বাস সেখানে গেলেও শাকিব খান একবারও যাননি।
এদিকে ডিভোর্স মেনে নিয়েছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘২২ ফেব্রুয়ারির পরে আমি সংবাদ সম্মেলন করবো। সেখানে আমি অনেক কথা তুলে ধরবো। সবাইকে পুরো বিষয়টি জানাবো।’
ডিভোর্স নোটিশ পাঠানোর পর শাকিব-অপুর দাম্পত্য জীবনে মীমাংসার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গেল ১৫ জানুয়ারি দু’জনকেই তলব করা হয়। সেখানে অপু উপস্থিত হলেও ছিলেন না শাকিব। তিনি তখন নোলক ছবির শুটিংয়ে হায়দ্রাবাদ ছিলেন। দ্বিতীয় দফায় শাকিব-অপুকে ১২ ফেব্রুয়ারি ফের তলব করা হয় উত্তর সিটি করপোরেশনের মহাখালিস্থ ৩ নম্বর আঞ্চলিক অফিসে। কিন্তু শাকিব সিডনি থাকার কারণে আজও হাজির হননি।
শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। গত বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না। বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদে গেলেন তারা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment