rongginnbd
Tuesday, February 13, 2018
মাইলফলক স্পর্শের দিনে আশরাফুলের সেঞ্চুরি
রঙিন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে নেমে মাইলফলক স্পর্ষ করলেন মোহাম্মদ আশরাফুল। সেইসঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে পেলেন ষষ্ঠ সেঞ্চুরির দেখা।
আজ মঙ্গলবার সাভারের বিকেএসপিতে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলতে নামেন আশরাফুল। আর খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করেন তিনি।
ইনিংসের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে আরাফাত সানির বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ২৮তম অর্ধশতককে রূপ দেন ষষ্ঠ শতকে। ১২৫ বল খেলে ১১ চারের সাহায্যে কাঙ্ক্ষিত অর্জনের দেখা পান আশরাফুল।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। আরাফাত সানির বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। এতেই ১৩১ বলে ১০৪ রানের ইনিংসটি শেষ হয়।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় সংস্করণে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সে অনুযায়ী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যায় ২০১৬ সালের ১৩ আগস্ট।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment