rongginnbd
Tuesday, February 13, 2018
কাতার ওপেনের প্রথম রাউন্ডেই শারাপোভার বিদায়
রঙিন ডেস্ক :
বর্তমানে র্যা ঙ্কিংয়ে খুব একটা ভাল অবস্থানে নেই রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। তার থেকেও ৫১ ধাপ পিছিয়ে ছিলেন রোমানিয়ার মনিকা নিকুলেস্কি। কিন্তু মনিকার কাছে গেরেই কাতার ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো শারাপোভাকে।
মনিকার বিপক্ষে ৪-৬, ৬-৪ ও ৬-৩ গেমে হারেন টেনিসের গ্ল্যামার গার্ল।
আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা ম্যাচে মোট ৫২টি ভুল শট খেলেন পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী শারাপোভা। বিপরীতে মনিকার ভুল শটের সংখ্যা মাত্র ১৭।
দোহায় দুইবার চ্যাম্পিয়ন সাবেক বিশ্বের একনম্বর র্যা ঙ্কিংধারী ড্রতে ওয়াইল্ডকার্ড পাওয়ার পরই থেকেই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন। কিন্তু আকর্ষণটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না শারাপোভা।
১৫ মাসের নির্বাসন কাটিয়ে গত বছরের এপ্রিলে কোর্টে ফেরেন শারাপোভা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment