rongginnbd
Tuesday, February 13, 2018
শাড়ি পরে স্কাইডাইভিংয়ে রেকর্ড!
রঙিন ডেস্ক :
প্যারাসুটের মাধ্যমে খোলা আকাশে কসরত দেখানোসহ নানা ধরনের এয়ার শো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে থাকেন স্কাই ডাইভিং প্রতিযোগীরা। তবে ভারতের পুনের বাসিন্দা শীতল রানী প্রতিযোগী না হলেও একবার তার মনে ঢুকলো ভিন্ন এক ভাবন। সেটা হলো- শাড়ি পরে স্কাই ডাইভিং করলে কেমন হয়! মনের সেই ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নেন ১২ হাত শাড়ি পরে স্কাই ডাইভিং করবেন। আর শাড়ি পরে স্কাই ডাইভিং করেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।
এদিন আনুষ্ঠানিক প্রতিযোগিতার বাইরে এ রেকর্ড গড়েন শীতল রানী। বরাবরই রোমাঞ্চপ্রিয় শীতল এর আগেও বহুবার স্কাই ডাইভিং করেছেন, তবে তা স্কাই ডাইভিংয়ের জন্য উপযুক্ত পোষাকে।
৮.২৫ মিটার লম্বা শাড়ি পরে আকাশ থেকে লাফ দেয়ার জন্য তিনি বেছে নেন থাইল্যান্ডের পাতায়া বিচটিকে। শাড়ি পরে ৯ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে অনন্য এক নজির গড়েন শীতল।
নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে বলেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অনুপ্রাণিত করতেই এটি করেছি। ভারতীয় মেয়েরা শাড়ি পরে শুধু ঘরের কাজই সামলায় না, দুঃসাহসিক অভিযানেও নিয়ে থাকে সেটা প্রমাণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শীতল।
সূত্র–এনডিটিভি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment