Saturday, March 24, 2018

খুব সহজেই চুল বড় করুন

রঙিন ডেস্ক : চুল বড় করাটা অনেকের কাছেই অনেক কষ্টের ব্যাপার। তাছাড়া পুষ্টির অভাব আর সঠিক পরিচর্যার অভাবে চুলের স্বাভাবিক বৃদ্ধি থেমে যেতে পারে। সাধারণ কয়েকটি পন্থায় চুল ফিরে পেতে পারে হারানো যৌবন। প্রাকৃতিক পন্থায় চুলের বৃদ্ধির জন্য রয়েছে বেশ কয়েকটি প্রচলিত ও প্রতিষ্ঠিত পন্থা। সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে এসব পন্থাগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে দ্রুত চুল বড় করার কয়েকটি কৌশল এখানে দেওয়া হলো-
ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রাখবেন না: আমরা অনেকেই চুলে শ্যাম্পু করার পরে তোয়ালে পেঁচিয়ে রাখি। ভেজা চুল পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই এই অবস্থায় চুল পেঁচিয়ে রাখলে ক্ষতি হয়। শক্ত তন্তুর তৈরি তোয়ালে দিয়ে চুল ঘষে মোছাও চুল পড়ার অন্যতম কারণ। তাই এই অভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করুন। একান্তই বাদ দিতে না পারলে মিহি তন্তুর তোয়ালে ব্যবহার করুন।
ডিমের সাদা অংশের মাস্ক: ডিম, প্রোটিনে ভরপুর যা চুল মসৃণ করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে। এক চা-চামচ তেল (জলপাইয়ের তেল হলে ভালো) ও একটি ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মাসে একবার এই পদ্ধতি মেনে চললে চুলে অভাবনীয় পরিবর্তন আসবে।

No comments:

Post a Comment