Saturday, March 24, 2018

অচেনা স্থানে ঘুম না আসার কারণ

রঙিন ডেস্ক : কেউ কেউ যেখানেই রাত সেখানেই কাত হয়ে পড়েন। আবার বাড়ির বাইরে রাত কাটানো অনেকের কাছেই অস্বস্তিকর। বিশেষ করে রাতে ঘুমের ব্যাপারটা। নিজের ঘর, নিজের বিছানা আর নিজের বালিশ ছাড়া অনেকে ঘুমাতে পারেন না। তাই জীবনে প্রথম আবাসিক হোটেল বা অপরিচিত স্থানে ঘুমহীন রাত্রি যাপনের কারণ হিসেবে সব দায় পড়ে টানটান ম্যাট্রেস আর শক্ত বালিশের ওপর। তবে বিজ্ঞানীরা উদ্ধার করেছেন এর আসল কারণ।
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ঘুমন্ত অবস্থায় মানুষের মস্তিষ্কের অবস্থা বোঝার জন্য ৩৫ জন সুস্থ নারী-পুরুষের সংবেদনশীল ব্রেইন স্ক্যান করেছেন। এ পরীক্ষায় দু’টো স্ক্যান করা হয়। প্রথমটি করা হয় অপরিচিত স্থানে রাত কাটানোর প্রথমদিন ও দ্বিতীয়টি করা হয় ওই একই স্থানে এক সপ্তাহ থাকার পর।


No comments:

Post a Comment