rongginnbd
Saturday, March 24, 2018
গরমে স্বস্তি পেতে খান সালাদ
রঙিন ডেস্ক :
আজকাল গরমের তীব্রতা খুব ভালভাবেই টের পাওয়া যাচ্ছে। আর এই গরমে চাই হালকা ও স্বাস্থ্যকর খাবার, যা খুব সহজে হজম হবে আর পেটও বেশ কিছু সময় ভরা থাকবে। আর তাই চিকেন সালাদের বিকল্প একেবারেই নেই। আজ আপনাদের জন্য রইলো মুরগীর মাংস ও লেটুসের স্বাস্থ্যকর সালাদের রেসিপি-
উপকরণ-
হাড় ছাড়া মুরগীর মাংস – ১ কাপ ( লবন, গোল মরিচ দিয়ে সিদ্ধ করা)
লেটুস পাতা – ২ আঁটি
রসুন – ২ কোয়া (সদ্য বাটা)
অলিভ অয়েল – আধা কাপ
লেবুর রস – ১ টেবিল চামচ
মধু – ১ টেবিল চামচ
মেয়নেজ – ২ টেবিল চামচ ( চাইলে নাও দিতে পারেন)
লবন – স্বাদ মতো
গোল মরিচের গুঁড়া – আধা চামচ
টমেটো, গাজর টুকরা- ইচ্ছা
প্রণালী:-
হাড় ছাড়া মুরগীর মাংস লবণ ও গোল মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। চাইলে অল্প তেলে ভেজে কিংবা বেক করেও নিতে পারেন।
মাংস রান্না হয়ে গেলে পাতলা পাতলা স্লাইস করে নিন। করতে পারেন কিউব। কিংবা স্রেফ হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন।
লেটুস পাতা ভাল করে ধুয়ে টুকরা করে নিন।
এবার একটি কাঁচের বাটিতে অলিভ অয়েল , রসুন বাটা , মধু লেবুর রস , লবন ও গোল মরিচের গুঁড়া দিয়ে ভাল করে মিশিয়ে সালাদের ড্রেসিং তৈরি করুন। চাইলে এর সাথে মেয়নেজ দিতে পারেন। না দিলেও চলবে।
এবার সারভিং ডিসে লেটুস পাতা ও সিদ্ধ মুরগীর মাংস দিয়ে এর সাথে সালাদের ড্রেসিং হালকা হাতে মিশিয়ে দিন।
চাইলে ডিম সিদ্ধ দিয়ে সাজিয়ে দিতে পারেন।
ব্যাস, তৈরি হয়ে গেল মুরগীর মাংস ও লেটুসের স্বাস্থ্যকর সালাদ। এবার শুধু খাওয়া, উহ্ দারুণ মজা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment