rongginnbd
Friday, March 2, 2018
তিশার বিবর্ণ পৃথিবীকে রঙ্গিন করবে নিশো!
রঙিন ডেস্ক:
ছেলেটির নাম রঙ আর মেয়েটির নাম ইরা। দুইজন দুই জগতের বাসিন্দা। ইরা তথাকথিত এই আধুনিক সমাজ ব্যবস্থার দৌড়ে এগিয়ে থাকার লড়াই করছে। আর রঙ এই বাণিজ্যিক জীবন ব্যবস্থা থেকে হারিয়ে যাওয়া প্রেম-ভালোবাসা-বিশ্বাস-বোধ ফিরিয়ে আনার লড়াই করছে। ইরার জীবনে যখন শুধু কর্পোরেট দুনিয়ার গল্প তখন রঙ তার জীবনে নিয়ে আসে ঠিক বিপরীত মুখি আরেক গল্প। ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা ইরার সামনে রঙ মেলে ধরে মেঘ-প্রজাপতি-পাখিদের গল্প। রঙের ভাবের জগতে ছন্দ পতন ঘটে ইরার সেই ছুটে চলায়।
কিন্তু আসলে রঙ কে? হঠাৎ কোথা থেকেই বা এলো? রঙের আগমনে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটতে থাকে ইরার চারিপাশে। ইরার দেখা হয়ে যায় অদ্ভুত কিছু গল্পের সাথে মানুষের সাথে…। আসলেই কি রঙ নামে কোন চরিত্রের অস্তিত্ব আছে না কি সবই সময়ের বিভ্রম? নাকি সত্যি সত্যিই বিবর্ণ পৃথিবীতে ভালোবাসার রঙে রঙ্গিন করে তুলেতে এসেছে রঙ!
‘বোধোদয়’ নাটকের একটি দৃশ্য
এমনই এক ভিন্ন ধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বোধোদয়’। নাটকে রঙ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর ইরার চরিত্রে অভিনয় করেছে তানজিন তিশা। নিশো-তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দুখু সুমন, সাবরিন শারমিন সাধন, সম্রাট প্রমুখ।
আবদুল্লাহ মাহফুজ অভির রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment