rongginnbd
Friday, March 2, 2018
রবিবার রাষ্ট্রীয় সফরে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট
রঙিন ডেস্ক : তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আগামী রবিবার বাংলাদেশে আসছেন।
ঢাকা-হ্যানয় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের আগস্টে, একই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ও ২০১৭ সালের জুলাইতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম সফর করেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment