rongginnbd
Friday, March 30, 2018
খাবার সম্পর্কে কিছু ভুল ধারণা
রঙিন ডেস্ক
: বর্তমান যুগের মানুষ স্বাস্থ্য সচেতন বেশি। বিশেষ করে ডায়েট করে থাকেন বেশি। তবে ডায়েট করা ও খাবার সচেতন থাকতে গিয়ে এমন অনেকের মধ্যে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে। যেগুলোর আসলে বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। আসুন জেনে নিই খাবার সম্পর্কে এমন কিছু ভুল ধারণা-
কলা :
কলা খেলে মোটা হয় এমন ধারণা একেবারেই ঠিক নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও পেকটিন। এ কারণে সহজলভ্য এ ফলে ফ্যাটের পরিমাণ খুবই কম।
ফ্যাট খাবার :
ফ্যাট জাতীয় খাবার খেলেই মোটা হয়ে যাবেন এটাও ভুল ধারণা। আসলে খারাপ ফ্যাট এড়িয়ে চললেই মোটা হওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন আপনি। সাধারণত জাঙ্ক ফুডে এমন খারাপ ফ্যাট থাকে।
ক্যালোরি মাপা :
কখনোই ক্যালোরি মেপে খাবার খাবেন না। এ ক্ষেত্রে কোন ধরনের খাবার থেকে কত ক্যালোরি পাচ্ছেন, সেটা বিবেচনায় রাখুন। ক্যালোরি মেপে খাবার খাওয়ার অভ্যাস থাকলে সেটা দূর করুন।
ডায়েট :
ডায়েট করা ক্ষেত্রে বাইরের খাবার একদম বন্ধ করে দিয়েছেন? এ ক্ষেত্রে বাইরের খাবার এড়িয়ে চলা উত্তম। তবে পেটে ক্ষুধা নিয়ে ডায়েট করা একদমই ঠিক নয়। এতে হিতে বিপরীত হতে পারে।
সূর্যাস্তের পর শর্করা খাবার :
সূর্যাস্তের পর কোনো শর্করা জাতীয় খাবার খাওয়া ঠিক নয়-এমন ধারণাও সম্পূর্ণ ভুল। রাতের খাবার তাড়াতাড়ি করে নেওয়া ভালো। কিন্তু সেটা সূর্যাস্তের আগেই সারতে হবে এমনটা নয়। এ ক্ষেত্রে রাতের খাবার খাওয়ার সঠিক সময় সন্ধ্যা ৭টা।
প্রোটিন সাপ্লিমেন্ট :
অনেকে মনে করেন খাবারের সঙ্গে প্রোটিন সাপ্লিমেন্ট মেশানো উচিত নয়। এটাও ভুল ধারণা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment