Wednesday, April 25, 2018

সুপার হিরোদের নিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’

রঙিন ডেস্ক : আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী; কে নেই এই সিনেমায়। পৃথিবী রক্ষার মিশনে দেখা যাবে সব সুপারহিরোকেই। সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি এটি। এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরো দেখেননি।
এর আগে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলোর ব্যাপক সাফল্য এ ছবির আকাঙ্খা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিরিজের নতুন ছবির জন্য দর্শকরা কতটা মুখিয়ে আছেন তা আঁচ করা যায় ছবির ট্রেলার প্রকাশের পর। অনলাইনে এর ট্রেলার দেখতে রীতমত হুমড়ি খেয়ে পড়েছে সারাবিশ্বের ভক্তরা। তৈরি করে ফেলেছেন ইতিহাসও। কম সময়ে সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেলারের রেকর্ড ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এর দখলে।
ছবিটিতে আরো অভিনয় করেছেন- স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), জেরেমি রেনার (হাউকি), এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড (অ্যান্ট-ম্যান), জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), টম হিডেলস্টন (লকি), সেবাস্তিয়ান স্ট্যান, পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ অনেকে।


No comments:

Post a Comment