rongginnbd
Wednesday, April 25, 2018
মজাদার ফ্রুট ফালুদা
রঙিন ডেস্ক :
ফালুদা আমাদের দেশি খাবার নয়। আফগানিস্তানের একটি জনপ্রিয় খাবার এটি। বিদেশি খাবার হলেও বর্তমানে আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয়। বিশেষ করে গরমকালে এ খাবারটার চাহিদা বাড়ে। এর মধ্যে ফ্রুট ফালুদা অন্যতম। আজ সেই ফ্রুট ফালুদা তৈরির রেসিপিটা দেয়া হলো-
উপকরণ:
১. কনডেন্স মিল্ক- আধা কাপ; ২. দুধ- ১ লিটার; ৩. সাবু দানা- ১/২ কাপ; ৪. চিনি- পরিমাণ মতো; ৫. নুডুলস- ২ কাপ; ৬. কাজু বাদাম- ১ টেবিল চামচ; ৭. মাল্টা, আনারস, আপেল, আঙ্গুর, স্ট্রবেরি, পাকা আম ও কলা কিউব করে কাটা (২৫০ গ্রাম); ৮. জেলো জমানো ২ রকমের; ৯. বরফ কুঁচি- পরিমাণমত এবং ১০. মাওয়া গুঁড়া ও ফ্রুট এসেন্স- পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে সাবু দানা পানিতে ভিজিয়ে রাখুন। অন্য একটি পাতিলে পানি দিয়ে নুডুলস সিদ্ধ করে নিন। দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে চুলায় দিয়ে ঘন করে নিন। তবে দুধ যেন নিচে লেগে পুড়ে না যায়- সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই চুলায় দেওয়ার পর বার বার নাড়তে হবে সেগুলো। ঘন হওয়ার পর ওই মিশ্রণটি ঠাণ্ডা করার জন্য ১ ঘণ্টা ফ্রিজে রাখুন।
এরপর অন্য একটি বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সিদ্ধ সাবু দানা, নুডুলস এবং ঘন দুধ নিন। এবার বাদাম কুঁচি, ফ্রুট এসেন্স, আবার ঘন দুধ, নুডুলস, ফলের টুকরো, মাওয়া কুঁচি এবং সবশেষে ঘন দুধ, জেলো ও বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment