rongginnbd
Tuesday, April 10, 2018
বৈশাখে দই ইলিশ
রঙিন ডেস্ক:
বাঙালির রসনা বিলাসে ইলিশের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ। এই ইলিশ মাছ স্বাদে গণ্ধে অতুলনীয়। ইলিশ দিয়ে আপনি অনেক স্বাদের রেসিপিই তৈরি করতে পারবেন। এসব সুস্বাদু খাবারের মধ্যে একটা হলো দই ইলিশ। রান্না করে খেয়েই দেখুন। বৈশাখের উৎসবের দিনেও রান্না করে সবাইকে খাওয়াতে পারেন-
উপকরণ :
ইলিশ মাছের টুকরো ৪-৫টি, টক দই আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেজপাতা ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৭-৮টি ও তেল পরিমাণমতো।
প্রণালি : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। পাত্রে ঘি এবং তেল একসঙ্গে গরম করে নিন। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, টক দই, তেজপাতা ও স্বাদ অনুযায়ী লবণ এবং পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর মাছের টুকরোগুলো মসলায় ঢেলে তাতে সামান্য পানি ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন ১০ মিনিট। মাছ মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment