Tuesday, April 10, 2018

গরমে সতেজ থাকতে

ব্যাগে রাখুন ওয়েট টিস্যু। ওয়াটার স্প্রে বোতলে গোলাপজল ভরে সঙ্গে রাখতে পারেন। দীর্ঘ সময় বাইরে থাকতে হলে ফ্রেশ দেখাতে প্রথমে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। তারপর গোলাপজল স্প্রে করুন। শুকিয়ে গেলে সানস্ক্রিন আর পাউডার বুলিয়ে নিলেই সতেজ দেখাবে। মাঝারি আকারের ব্যাগ রাখুন সঙ্গে। পানির বোতল, ছাতাসহ প্রয়োজনীয় সব কিছু রাখা যায়।
গরমের খাবার হবে জলীয়, সহজপাচ্য ও হালকা মসলাযুক্ত। অতিরিক্ত তেল-মসলা দেওয়া তরকারি হজমে গণ্ডগোল ও এসিডিটির সৃষ্টি করে। পেট পরিষ্কার না থাকলে তার প্রভাব পড়ে ত্বকে। ফুসকুড়ি, ব্রণ, র্যা শ দূরে রাখতে ঝোল তরকারি, সবজি, ডাল ও পর্যাপ্ত পরিমাণ সালাদ খান। ফল, সবজি ও সালাদ শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে, পেট পরিষ্কার রাখে এবং কর্মক্ষম রাখে শরীর।


No comments:

Post a Comment