Wednesday, April 25, 2018

পেছালো বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ

এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ স্থল ফ্লোরিডায় সরকারের ৪২ সদস্যর একটি প্রতিনিধি দল থাকবে। স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ার পর জাতীয়ভাবে তা উদযাপন করা হবে।
“প্রকৃতপক্ষে আমারা যখন স্যাটেলাইট ব্যবহার করতে শুরু করব তখন নতুন নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব। বঙ্গবন্ধু স্যাটেলাইট শুধুমাত্র কারিগরি বা ব্যবসার বিষয় নয়, এটি আমাদের গর্বের বিষয়। আমার মনে হয়েছে আমাদের প্রস্তুতি যতটুকু করা সম্ভব ছিল তার কোনটার কোনো কমতি নাই।”
বাংলাদেশের যারা যোগাযোগের জন্য স্যাটেলাইটের ওপর নির্ভর করেন, তাদের বঙ্গবন্ধুতে চলে আসার আহ্বান জানিয়ে বিটিআরসি প্রধান বলেন, “যে সময় অপারেশনে যাব, আপনারা যেন আমাদের স্যাটেলাইটে চলে আসেন, কোনো সমস্যা হলে ওভারকাম করার চেষ্টা করব। বিটিআরসি নতুন প্রযুক্তির প্রতি খুবই ওপেন, আপনাদের কোনো প্রস্তাব থাকলে বা সুবিধার বিষয় থাকলে আমরা তা দেখব।”

No comments:

Post a Comment