rongginnbd
Wednesday, April 25, 2018
তাসকিনের বাসায় সাব্বির-মিরাজের আড্ডা
রঙিন ডেস্ক : খেলা নেই, অনুশীলনও নেই, আছে ইনজুরি এবং নিষেধাজ্ঞা। তাই হাতে সময়ের কমতি নেই জাতীয় দলের তিন তারকা সাব্বির, তাসকিন এবং মিরাজের।এই অবসরে মঙ্গলবার তাসকিনের নতুন বাসায় সাব্বির-মিরাজকে নিয়ে হয়ে গেল জম্পেশ আড্ডা।
নিজের ইনস্টাগ্রামে সাব্বির-মিরাজকে সঙ্গে নিয়ে একটি ছবি পোষ্ট করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লেখেন, ‘আজ (মঙ্গলবার) মিরাজসহ তার পরিবার এবং সাব্বির আমার নতুন বাড়িতে এসেছিল ডিনারের জন্য। সন্ধ্যাটা খুব সুন্দর ছিল।
ইনজুরির কারণে বিসিএলে খেলা হচ্ছে না তাসকিন-মিরাজের। আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে সাব্বির। তবে এরই মধ্যে তিনজনকে দেখা গেল একসঙ্গে।
তাসকিনের ইনজুরি নতুন নয়। পুরোনো ব্যথা আবার ফিরেছে। তবে এরই মধ্যে রিহ্যাব শুরু করে দিয়েছেন তাসকিন। আর মিরাজের চোট সেই অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন। ফলে দুইজনের পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় মাস লাগবে। তবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে মরিয়া এই দুই তারকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment