rongginnbd
Sunday, April 29, 2018
দুর্বল লেগানেসের বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়
রঙিন ডেস্ক :
লা লিগায় দুর্বল লেগানেসের বিপক্ষে অনেক কষ্টেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল এবং মাওরালের গোলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় মাদ্রিদের দলটি। অবশ্য এ জয়ে তেমন কিছু আসে যায়না দুদলেরই।
এই জয়ে ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে। আর সমান ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৩ ম্যাচ খেলা বার্সেলোনা ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপার প্রহর গুনছে।
বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের কথা মাথায় রেখে দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এদিন একাদশ সাজান জিদান। তবে দলে রেখেছিলেন তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। পয়েন্ট টেবিলের ১৫তম দল লেগানেসের বিপক্ষি প্রথম গোলটি করেন বেল। ৮ মিনিটের মাথায় খুব কাছ থেকে নেয়া শটে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধের একদম শেষদিকে মাওরাল ব্যবধান ২-০ করেন।
ফ্রি কিক থেকে লেগানেসের একজন খেলোয়াড়ের মাথা স্পর্শ করে বল যায় অরক্ষিত মাওরালের কাছে। তিনি বল জালে পাঠালেও শুরুতে অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। তবে পরে সিদ্ধান্ত পাল্টান।
দ্বিতীয়ার্ধে লেগানেস কাউন্টার অ্যাটাকে নড়েচড়ে বসে রিয়াল। দলটি এক গোল শোধ দেয় ৬৬তম মিনিটে। ডার্কো ব্রাসানাক বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান।
এক গোল শোধ দিলেও ম্যাচের শেষ দিকে কয়েকটি ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি লেগানেসে। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেনজেমারা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment