rongginnbd
Sunday, April 29, 2018
সাকিবের হায়দ্রাবাদ একাদশে পরিবর্তন আসছে
রঙিন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৮তম ম্যাচে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে। আজকের ম্যাচটিতে সাকিবের হায়দ্রবাদের একাদশে পরিবর্তন থাকতে পারে।
আগের দুই ম্যাচে পাঞ্জাব ও মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জয়ে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই নিজেদের অষ্টম ম্যাচে আজ রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আতে পারে দলটি।
ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে দলটির তারকা পেসার ভুবেনশ্বর কুমারের। এ পেসার দলে ফিরলে বাদ পড়তে পারেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত বল করা সন্দ্বীপ শর্মা।
মুম্বাইয়ের হয়ে চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচে মোস্তাফিজকে মাঠে না নামালেও হায়দরাবাদের হয়ে সাকিবের মাঠে নামা অনেকটা নিশ্চিত। চলতি আসরে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে সাকিব। ৭ ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৮টি। আর ব্যাট হাতে রান করেছেন ১১৭।
হায়দ্রাবাদ এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে রাজস্থান রয়্যালস এক ম্যাচ কম খেলে তিন জয়ে রয়েছে পঞ্চম স্থানে। আর এই ম্যাচে তাদের হারাতে পারলে শীর্ষে উঠে যাবে হায়দ্রাবাদ।
হায়দরাবাদের সম্ভাব্য একাদশঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, মানিশ পান্ডে, দীপক হুডা, সাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, মোহাম্মদ নবি, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment