rongginnbd
Sunday, May 6, 2018
নাইট রাইডার্সদের বিপক্ষেও নেই মুস্তাফিজ
রঙিন ডেস্ক : মুম্বাইয়ের মাঠে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আগে ব্যাট করতে নামবে মোস্তাফিজুর রহমানবিহীন মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে’অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ব্যতীত কোনো পথ খোলা নেই মুম্বাইয়ের সামনে।
গত তিন ম্যাচের মতো মুম্বাইয়ের এই ম্যাচের একাদশেও নেই বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে তারা। মুম্বাইয়ের চার বিদেশি হলেন এভিন লুইস, জেপি ডুমিনি, বেন কাটিং এবং মিচেল ম্যাকক্লেনঘান।
অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে কলকাতার একাদশে। রিংকু সিং এবং শিভাম মাভির বদলে দলে এসেছেন নিতিশ রানা এবং প্রাসিদ কৃষ্ণা। কলকাতার চার বিদেশি হলেন ক্রিস লিন, সুনিল নারিন, আন্দ্রে রাসেল এবং মিচেল জনসন।
মুম্বাই একাদশ : এভিন লুইস, সুর্যকুমার যাদব, ইশান কিশান, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে এবং মিচেল ম্যাকক্লেনঘান।
কলকাতা একাদশ : ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদব, প্রাসিদ কৃষ্ণা এবং মিচেল জনসন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment