Sunday, May 6, 2018

ট্রেলারে মাধুরীর ‘বাকেট লিস্ট’

রঙিন ডেস্ক: বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত অভিনীত নতুন মারাঠি সিনেমা ‘বাকেট লিস্ট’। ‘বাকেট লিস্ট’ সাধারণ জীবনের অসাধারণ গল্প। মজার বিষয় হচ্ছে ‘হাম আপকে হ্যয় কৌন’ সিনেমার পুজা অর্থাৎ অভিনেত্রী রেনুকা সাহানের সঙ্গে বহু বছর পর একই সিনেমাতে দেখা যাবে মাধুরীকে। সেদিক দিয়ে ভক্তদের নস্ট্যালজিয়াকে হিট করেছে মাধুরী-রেনুকার স্ক্রিন শেয়ারিং।
ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ মে। তবে তার আগে মাত্র কয়েক মিনিটের ট্রেলার প্রকাশ পেয়েছে। আর ট্রেলারে সিনেমার চিত্রনাট্যের যতটুকু স্বাদ পাওয়া গেছে তাতেই বুঁদ দর্শকমহল। মধুরার চরিত্রে মাধুরী দিক্ষিতের অসামান্য অভিনয় দর্শকদের আবারো নতুন করে ভাবনার মধ্যে ফেলে দিয়েছে। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে থাকছেন সুমিত রাঘাবন, বন্দনা গুপ্তে।
সিনেমার গল্প শুরু হয় এক হাউজওয়াইফ মধুরা সানেকে দিয়ে। যার গোটা দুনিয়াটা ঘিরে রয়েছে তার ছোট পরিবার। ঘটনাচক্রে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয় তার। ‘সাই’ নামের একটি ইয়ং মেয়ের হার্ট পান মধুরা। মেয়েটির ব্যাপারে জানতে পেরেই দেখা করতে যায় সাইয়ের পরিবারের সঙ্গে। সেখানে সাইয়ের রুমে মাধুরী খুঁজে পান একটি ডায়েরি।
যেখানে নিজের ‘বাকেট লিস্ট’ অর্থাৎ ইচ্ছার ব্যাপারে লিখে রাখত সাই। মৃত্যুর আগে সে যা যা করতে চায় সবই লেখা ছিল সেই ডায়েরিতে। ডায়েরিটা হাতে পেতেই বদলাতে থাকে মাধুরীর চিন্তাভাবনা, দৃষ্টিকোণ। পরিবারের দৈনন্দিন জীবনের বেড়াজাল থেকে বেরিয়ে আসার সাহস পায় সাইয়ের বাকেট লিস্ট পড়ে। সাই আর পৃথিবীতে নেই ঠিকই কিন্তু তাঁর প্রতিটি ইচ্ছাপূরণের দায়িত্ব নেন মধুরী।

No comments:

Post a Comment