rongginnbd
Sunday, May 6, 2018
দুই দিনে বাপ-বেটার আয় ৯ কোটি
রঙিন ডেস্ক:
প্রায় দুই যুগের বেশি সময় পর আবারো এক সঙ্গে দেখা গেলো বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে। শুধু এক পর্দায় নয়, রীতিমতো বাপ-বেটার ভূমিকায় হাজির হলেন এই দুই মহারথি।
‘১০২ নট আউট’ ছবিতে ১০২ বছর বয়সী একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তার ছেলে ভূমিকায় ঋষি কাপুরের বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। কিন্তু অমিতাভের বয়স বেশি হওয়া সত্বেও তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে রেকর্ড সৃষ্টি করতে চান। বয়স হলেও নিজেকে সতেজ-সজীব প্রাণের মানুষ ভাবতে চান তিনি, সেভাবে জীবনযাপন করেন। ছবিতে অমিতাভের চরিত্রের নাম দত্তত্রেয় ভাখারিয়া এবং বাবুলালের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর।
স্ক্রিন সর্টটি তারান আদার্শের টুইটার থেকে নেয়া
গত ৪ মে মুক্তি দেওয়া হয় এই ছবিটি। প্রথম দিনে ভারতের বাজারে ছবিটি আয় করে ৩.৫২ কোটি রুপি আর গতকাল অর্থাৎ দ্বিতীয় দিন ছবিটির আয় ছিল ৫.৫৩ কোটি রুপি। দুই দিনে এই কমেডি ড্রামাটি আয় করেছে মোট ৯.০৫ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এক টুইট বার্তায় এই তথ্য জানান। টুইট বার্তায় তিনি আরো জানান, ভারতের ছুটির দিন অর্থাৎ আজ রবিবার ছবিটি ভালো আয় করবে বলে আশা করা হচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন উমেশ শুক্লা। ছবিটির সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান, সায়েম-সুলায়মান ও জর্জ জোসেফ। প্রয়োজনা ভূষণ কুমার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment