Sunday, May 6, 2018

মেঘবালিকা অপর্ণা ঘোষ

রঙিন ডেস্ক : কবি জয়গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ ও শুভদাশ গুপ্তের ‘প্রেম’ কবিতা অবলম্বনে ফরিদ উদ্দিন মোহাম্মদ নির্মাণ করেছেন বিশেষ টেলিছবি ‘মেঘবালিকার জন্য রূপকথা’। টেলিছবির চিত্রধারণ করা হয় উত্তরা ও রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে। এর গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। টেলিছবিটিতে মেঘবালিকা চরিত্রে অভিনয় করেন অপর্ণা ঘোষ, কবি চরিত্রে ওমর আইয়াজ অনি ও বৃষ্টি চরিত্রে তাসনুভা তিশা।
টেলিছবিটির গল্পে দেখা যাবে, শুভদাশ গুপ্তের ‘প্রেম’ কবিতার সেই প্রেমিক ছেলেটিই জয়গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’র আজন্ম মেঘবালিকাকে খুঁজে বেড়ানো সেই বোহেমিয়ান কবি। ‘মস্ত করে লিখতে’ বলা মেঘবালিকাকে খুঁজতে খুঁজতে কবির সঙ্গে দেখা হয়ে যায় বৃষ্টির। বিষণ্নতায় ঘেরা বৃষ্টি ভালোবেসে ফেলে কবিকে, কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেয়া ‘একপৃথিবী’ লেখা নোঙর ফেলে মেঘবালিকার আঙিনায়। কবি ও মেঘবালিকার প্রেম শুরু হতে না হতেই ‘স্বপ্নপোকা’ বাসা বাঁধে কবির মাথায়। আর শুরু হতে থাকে কবিতার মত সুন্দর আর হাহাকারের গল্প।
নাটকটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন ‘সম্পূর্ণ ভিন্ন ধর্মি একটি কাজ। অনেক দিন পর এত চমৎকার একটি গল্পের নাম ভূমিকায় কাজ করে সত্যিই ভীষণ ভালো লাগছে।’ ওমর আইয়াজ অনি বলেন, ‘এটি একটি লিরিক্যাল ফিকশন। প্রতিটি কথাই কবিতা কিংবা কবিতার মতোই শব্দের বুনন। জয়গোস্বামীর বহুল জনপ্রিয় এই কবিতায় কাজ করাটা অন্য রকম অনুভূতির ব্যাপার।’

No comments:

Post a Comment