rongginnbd
Sunday, May 6, 2018
নাদিয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন চঞ্চল চৌধুরী!
রঙিন ডেস্ক:
শিরোনামটি পড়ে নিশ্চয় মনে অনেক ভাবনা আসছে! ভাবছেন নাদিয়ার জন্য কেন পরীক্ষা দিচ্ছেন চঞ্চল চৌধুরী! তাহলে একটু খুলেই বলা যাক, আসলে ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’তে দেখা যাবে এমন দৃশ্য।
নাটকের গল্পে দেখা যাবে, ‘একবার দু’বার নয়, তিনবার ম্যাট্রিক ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তবে ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। কিন্তু তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারো বসেছেন পরীক্ষার হলে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’।
অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। এটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম। নাটকটি নিয়ে পরিচালক হিমু বলেন, আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।
চঞ্চল চৌধুরী ও নাদিয়া ছাড়া এতে আরো অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদসহ অনেকে।
‘চম্পাকলি টকিজ’ নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment