rongginnbd
Friday, May 18, 2018
‘ভারত’-এ সালমানের সঙ্গে দিশা!
রঙিন ডেস্ক:
চলতি বছরের আলোচিত ও অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রেস থ্রি’। আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’তে অভিনেতা সাইফ আলি খান থাকলেও এবারের কিস্তিতে তাকে দেখা যাবে। তার পরিবর্তে ‘রেস থ্রি’তে দেখা যাবে সালমান খানকে। সালমানের সাথে ছবিতে জুটি বেঁধেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
কৃষ্ণসার মামলায় জামিন পাওয়ার পর পরই ‘রেস থ্রি’-র শুটিং শুরু করে দিয়েছেন সালমান খান। ‘রেস থ্রি’-র পর এবার ‘ভারত’-এর শুটিংয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অভিনেতা। আর ‘ভারত’-এর জন্য সালমানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া স্ক্রিন শেয়ার করবেন বলে আগেই জানানো হয়েছিল। প্রায় ১০ বছর পর পিগি-র সঙ্গে সালমানের জুটি নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত তার ভক্তরা। কিন্তু ‘ভারত’-এ সালমান এবং প্রিয়াঙ্কার সঙ্গে আর কে থাকছেন জানেন?
এক প্রতিবেদনে জানানো হয়, সালমান খানে এবং প্রিয়াঙ্কার সঙ্গে ‘ভারত’-এ স্ক্রিন শেয়ার করবেন দিশা পাটানিও। যা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে।
এ বিষয়ে দিশা বলেন, ‘ভারত’-এ সালমান এবং প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে তিনি খুশি। সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে, তার স্বপ্ন যেন স্বার্থক হলো বলেও মন্তব্য করেন দিশা। পাশাপাশি তিনি পরিচালক আলি আব্বাস জাফরেরও বড় ভক্ত বলে মন্তব্য করেন দিশা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment