rongginnbd
Friday, May 18, 2018
ঝুকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল তুলার
রঙিন ডেস্ক:
তুলা রাশির জাতক জাতিকাদের আজ ঝুকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। এছাড়া বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা থাকছে আজকের রাশিফলে। চলুন তবে আজকের রাশিফল দেখে জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হতে পারে। বকেয়া বেতন বোনাস লাভের যোগ বলবান। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। বাড়ীতে শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অশান্তি কমে আসবে। কোন বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে। আজ অফিসে কোনো কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ বাহিরে যেতে পারেন।
মিথুন (২২ মে – ২১ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। আজ পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। বৈদেশীক ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্কট রাশির জাতক-জাতিকার আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন। সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। বেতন ও বোনাস লাভের যোগ প্রবল। হঠাৎ কোনো ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হতে পারে। আজ সরকারী চাকরিজীবীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে কোথাও যেতে হতে পারে। পিতার সাহায্য পাবেন। সাংসারিক বিষয়ে পিতৃস্থানীয় কারো পরামর্শ কাজে লাগতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির যোগ প্রবল। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কোন ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো ভালো ফল পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কিছু ঝামেলায় পড়তে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। ঝুকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন। শেয়ার বাজারের বিনিয়োগে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ দেখা যায়।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতি আশা করা যায়। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। বয়স্কদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মস্থলে কিছু ঝামেলার মোকাবেলা করতে হবে। সহকর্মী বা অধীনস্ত কর্মচারীর দ্বারা কোনো ক্ষতির শিকার হতে পারেন। বাড়ীতে হঠাৎ কোনো কাজের লোকের সঙ্কট দেখা দেবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজে অর্ডার আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে আনন্দিত হবেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ লাভবান হতে পারেন। আজ যানবাহন লাভের যোগ বলবান। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো সাফল্য লাভের যোগ রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীনের জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment