rongginnbd
Friday, May 18, 2018
অপূর্ব-বাঁধনের ‘নিয়তির খেলা’
রঙিন ডেস্ক:
বড় ছেলে নাটকের মধ্যদিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে হঠাৎ করেই ‘দহন’ সিনেমার নায়িকা হওয়ার সংবাদ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সিনেমায় নাম লেখালেও কাজ করছেন ছোট পর্দায়ও। ‘নিয়তির খেলা’ শিরোনামের নাটকে দেখা যাবে অপূর্ব-বাঁধনকে। মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় নাটকটি আগামীকাল শনিবার (১৯ মে) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
নাটকের গল্পে দেখা যাবে- আবির দীর্ঘদিন পর পুরনো প্রেমিকা জিসার সঙ্গে দেখা করার জন্য আমেরিকা থেকে দেশে আসে। জিসা সম্প্রতি একটি রেস্টুরেন্ট খুলেছে। সেখানেই একবারের জন্য দেখা করতে আসে আবির। আসার পর জিসাকে অনেক কথা বলতে চায়, তবে বলতে পারে না।
কিন্তু জিসা ব্রেকআপের পর থেকে বর্তমান পর্যন্ত আবিরকে জানায়। সব কিছু জানার পর আবির আবারও জিসার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে অনুরোধ করে। জিসা তা প্রত্যাখ্যান করে। মনোকষ্ট নিয়ে আবির পুনরায় আমেরিকায় চলে যাবার সিদ্ধান্ত নেয়। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে। মূল চমক থাকবে সেখানেই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment