Friday, May 18, 2018

এখনো শীর্ষে ‘পদ্মাবত’

সোহানা লিটা: নানা নাটকীয়তা এবং আইনী জটিলতা শেষে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘পদ্মাবত’। সিনেমার শুটিং শুরুর পর থেকে রাজপুত কারনি সেনা বিক্ষোভ শুরু করে ভারতের একাধিক রাজ্যে। মুক্তির পরও তাদের সেই বিক্ষোভ অব্যাহত রয়ে যায় ভারতের ৪টি রাজ্যে। এরপরও বক্স-অফিসে ভালো ব্যবসা করে ছবিটি। আর বক্স অফিসের আয় দিয়েই ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সব ছবির মধ্যে এখনো শীর্ষে অবস্থান ‘পদ্মাবত’।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বলিউডের নতুন সেনসেশন টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি টু’ ছবিটি। প্রথম সপ্তাহে এই ছবিটির আয় ছিলো ১১২.৮৫ কোটি রুপি। সিনেমাটি সুপার মুভি ‘পদ্মাবত’ সিনেমার প্রথম দিনের আয়ের (ফার্স্ট ডে ওপেনিং) রেকর্ড ভাঙলেও সপ্তাহ শেষে এর আয় ‘পদ্মাবত’কে পেছনে ফেলতে পারেনি। মুক্তির প্রথম দিনেই অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘বাঘি টু’র আয় ছিলো ২৫ কোটি রুপি।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অজয় দেবগণের ‘রেইড’ ছবিটি। প্রথম সপ্তাহে এই ছবিটির আয় ছিলো ৬৩.০৫ কোটি রুপি। চতুর্থ অবস্থানে রয়েছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবিটি। প্রথম সপ্তাহে এই ছবিটির আয় ছিলো ৬২.৮৭ কোটি রুপি। এবং পঞ্চম অবস্থানে রয়েছে সদ্য মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি ‘রাজি’। প্রথম সপ্তাহে এই ছবিটি আয় করেছে ৫৬.৫৯ কোটি রুপি।

No comments:

Post a Comment