rongginnbd
Friday, May 18, 2018
প্রথম সপ্তাহে ‘রাজি’র আয় ৫৬ কোটির বেশি
রঙিন ডেস্ক:
‘তলওয়ার’ খ্যাত পরিচালক মেঘনা গুলজার এবার নির্মাণ করেছেন ‘রাজি’ সিনেমা। এই ছবিতে প্রথমবারের মতো এক কাশ্মিরি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই উৎসাহ আর কৌতূহলের শেষ ছিলো না বি-টাউনে।
তারই প্রমাণ পাওয়া গেলো ছবিটি মুক্তির পর। গত ১১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। আর মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৫৬ কোটি রুপির বেশি।
শুক্রবার বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এক টুইট বার্তায় জানান, শুক্রবার ভারতের বাজারে ছবিটি আয় করে ৭.৫৩ কোটি, শনিবার ছবিটি আয় করে ১১.৩০ কোটি রুপি; রবিবার আয় করে ১৪.১১ কোটি রুপি; সোমবার আয় করে ৬.৩০ কোটি রুপি; মঙ্গলবার আয় করে ৬.১০ কোটি রুপি; বুধবার আয় করে ৫.৯০ কোটি রুপি; বৃহস্পতিবার আয় করে ৫.৩৫ কোটি রুপি; মোট ৫৬.৫৯ কোটি রুপি।
তারান আদার্শের টুইটারের স্ক্রিন সর্ট
এর আগে ছবিটি মুক্তির পর তারান আদার্শ এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘রাজি’ প্রথম সপ্তাহে ৩১ কোটি রুপির বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে। তারানের সেই বিশ্লেষণই সত্যি হলো।
এই স্পাই থ্রিলারে মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট, তার বিপরীতে ভিকি কৌশল। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রগুলোতে আছেন জয়দীপ আহলাওয়াত, রজিত কাপুর আর সনি রাজদান।
আলিয়া ভাট এবং বিকি কৌশল অভিনীত সিনেমা ‘রাজি’ হরিন্দর শিক্কার উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এক কাশ্মীরি কন্যা কীভাবে বিয়ের পর পাকিস্তানে গিয়ে ভারতীয় গোয়ান্দা চর হয়ে ওঠেন, সেই গল্পই বলা হয়েছে সিনেমাটিতে। সেহমত খানের জীবনের সত্যি ঘটনা অবলম্বনেই মেঘনা গুলজার তৈরি করেছেন ‘রাজি’।
এ বিষয়ে আলিয়া ভাট বলেন, ‘রাজি’ বেশ কম বাজেটের একটি সিনেমা। কিন্তু, সেই সিনেমা দেখে যখন মানুষের চোখে জল আসছে, সেই অনুভূতি অন্যরকম। তার সিনেমা দেখে মানুষের চোখে জল এলে, সেটা তার দেখতে ভালো লাগে বলেও মন্তব্য করেন আলিয়া।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment