rongginnbd
Thursday, May 24, 2018
মধুচন্দ্রিমায় সোনম কোথায় যাচ্ছেন জানেন?
রঙিন ডেস্ক:
চার বছর মন দেওয়া-নেওয়ার পর গত ৮ মে ধুমধাম করে আনন্দ আহুজার ঘরণী হয়েছেন বলিউড তারকা সোনম কাপুর। গত ৮ মে মুম্বাইয়ের রকডেল বাংলোতে শিখ রীতিতে বিয়ে হয় সোনম ও আনন্দের। একই দিন সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল লীলায় আয়োজন করা হয় এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।
কিন্তু বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কাজে ব্যস্ত হয়ে পড়েন বলিউড ফ্যাশন আইকন সোনম। ৭১তম কান চলচ্চিত্র উৎসব অংশ নিতে হয় তাকে। আর সে কারণেই মধুচন্দ্রিমায় যেতে পারেননি নব-দম্পতি।
গত ১৪ ও ১৫ মে কানের লালগালিচায় হেঁটে কিছুদিন আগে নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন সোনম। হাতে এখন অনেক সময় তাই এবার মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের এই অভিনেত্রী।
জানা গেছে- মধুচন্দ্রিমার জন্য গ্রিসকে বেছে নিয়েছেন নব-দম্পতি। সোনম কাপুর আহুজা নিজেও ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১ জুন মুক্তি পাবে সোনম কাপুর আহুজা অভিনীত ‘ভীরে ডি ওয়েডিং’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান, সারা ভাস্করসহ প্রমুখ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment