rongginnbd
Thursday, May 24, 2018
রোদ থেকে ত্বক বাঁচাতে তৈরি করুন সানস্ক্রিন
রঙিন ডেস্ক :
সূর্যের ক্ষতিকর রশ্মী থেকে ত্বককে রক্ষা করতে আপনার প্রয়োজন একটি সঠিক সানস্ক্রিন৷ বাজারে নামিদামি কোম্পানির নানা রকমের সানস্ক্রিন রয়েছে৷ সেগুলো অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। তাতে ক্ষতিকর অনেক উপাদান থাকে। তাই ইচ্ছা নিজেই তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন। নীচে কয়েকটি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানে তৈরী সানস্ক্রিনের কথা বলা হলো-
১) নারকেল তেল:
নারকেল তেল একটি প্রাকৃতিক উপাদান, যা প্রত্যকের বাড়িতেই থাকে৷ অনেকেই রান্নার জন্য নারকেল তেলের ব্যবহার করেন৷ চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য নারকেল তেল অপরিহার্য৷ চুলের পাশাপাশি নারকেল তেল ত্বককেও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে৷ তাই, নারকেল তেলকে উপকরণ করে চটজলদি বানিয়ে নিন সানস্ক্রিনটি৷ বানানোর জন্য একটি পাত্রে নারকেল তেল নিন৷ এতে শিয়া বাটার এবং জিংক অক্সাইডের সঙ্গে জল যোগ করুন৷ যদি আপনি ওয়াটার প্রুফ করতে চান তবে এতে মধু ব্যবহার করতে পারেন৷ ভালভাবে উপাদানগুলিকে মিশিয়ে নিন৷ মিশ্রণটিকে ঠাণ্ডা জায়গায় সংরক্ষণ করুন৷
২) অ্যালোভেরা জুস:
অ্যালোভেরা চুল এবং স্কিনের জন্য ভীষণ উপকারী৷ অ্যালোভেরা থেকে সানস্ক্রিন বানানোর জন্য গাজরের বীজের তেল, অ্যাভোকাডো ওয়েল, মরিচ তেলের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার জুস৷ সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন৷ হোমমেড সানস্ক্রিন আপনার জন্য প্রস্তুত৷
৩) আমণ্ড ওয়েল ওবং ওলিভ ওয়েল:
আমণ্ড ওয়েলকে যেখানে চুলের জন্য উপকারী বলে ধরা হয়৷ সেখানে ওলিভ ওয়েলকে ভোজ্য তেল বলা হয় যা স্বাস্থ্যের জন্য উপকারী৷ এই দুই তেলের থেকেই আমরা পাই ভিটামিন-ই৷ যা ত্বকের জন্য খুব ভাল৷ আমণ্ড ওয়েল, ওলিভ ওয়েল, কোকোনাট ওয়াটার, মধু সহযোগে মিশ্রণ বানিয়ে মিশ্রণটিকে গরম জলে রাখুন৷ এর সঙ্গে জিংক অক্সাইড যোগ করুন যা পুরো মিশ্রণটিকে একটি স্মুদ ফিনিস দেবে৷ আপনার ন্যাচারাল এবং হোমমেড সানস্ক্রিন রেডি৷
৪) চায়ের পাতা:
হ্যাঁ৷ এটিও হতে পারে আপনার সানস্ক্রিনের একটি উপাদান৷ সানস্ক্রিনটি বানানোর জন্য প্রয়োজন ২ টেবিল চা চামচ চায়ের পাতা৷ আর, আধ কাপ জল৷ সারারাত ভিজিয়ে মিশ্রণটিকে সকাল পর্যন্ত রেখে দিন৷ পাতাগুলি ফেলে দেবেন না কারণ এগুলিই সান-রে প্রোটেকশনের কাজ করবে৷ একটি বোতলের মধ্যে মিশ্রণটিকে ঢেলে সেটিকে শুকনো জায়গায় রেখে দিন৷ যখনই বাইের যাবেন ব্যবহার করুন ঘরোয়া সানস্ক্রিনটি৷
৫) হলুদ:হলুদ একাধিক কারণের জন্য গৃহিনীর রান্না ঘরে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছে৷ এর রোগ নিরাময় এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যই মূল কারণ৷ এক চিমটি হলুদের সঙ্গে নারকেল তেল মিশিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া সানস্ক্রিনটি৷ সূর্যরশ্মির হাত থেকে নিজের ত্বককে রক্ষা করুন৷
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment