Tuesday, May 8, 2018

ডার্ক-সার্কেল দূর করতে

৩. টি-ব্যাগ: ডার্ক সার্কেলের মতো ত্বকের সমস্যার মোকাবিলায় টি-ব্যাগ বাস্তবিকই দারুন কাজে আসে। এক্ষেত্রে গ্রিন টির একটি ব্যাগ কিছু সময় ফ্রিজে রেখে তারপর সেটি চোখের উপর কিছু সময় রেখে দিতে হবে। এই সময় কিন্তু শুয়ে থাকবেন। না হলে যে টি-ব্যাগটা পড়ে যাবে! অল্প সময় টি-ব্যাগটি চোখের উপর রাখার পর ভাল করে ধুয়ে ফেলতে হবে মুখটা।
৪. বাদাম তেল: এতে উপস্থিত ভিটামিন ই, ত্বকে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ডার্ক সার্কেল কমে যেতে সময় লাগে না। সেই সঙ্গে ত্বক নরম এবং তুলতুলে হয়ে ওঠে। এক্ষেত্রে নিয়মিত অল্প পরিমাণ বাদাম তেল হাতে নিয়ে চোখের তলায় লাগিয়ে ভাল করে মাসাজ করতে হবে। তাহলেই দেখবেন উপকার মিলতে শুরু করেছে। আর যদি রাত্রে শুতে যাওয়ার আগে এমনটা করতে পারেন, তাহলে তো কথাই নেই!
৫. ঠান্ডা দুধ: ডার্ক সার্কেল কমাতে যে যে প্রাকৃতিক উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে, তার মধ্যে অন্যতম হল কাঁচা দুধ। আসলে এর মধ্যে থাকা একাধিক উপাদান ত্বকে পুষ্টির ঘাটতি দূর করে। সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে কালো ভাব কমে যেতে সময় লাগে না। এক্ষেত্রে অল্প পরিমাণ দুধ নিয়ে তাতে একটি তুলো চুবিয়ে চোখের তলায় লাগাতে হবে। কিছু সময় পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে সারা মুখটা।
৬. কমলা লেবুর রস: কয়েক চামচ কমলা লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো গ্লিসারিন মিশিয়ে তা যদি চোখের তলায় লাগাতে পারেন, তাহলে একদিকে যেমন ডার্ক সার্কেলের প্রকোপ কমতে থাকে, তেমনি ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠতেও সময় লাগে না। তাই এক সপ্তাহের মধ্যে যদি ডার্ক সার্কেলের সমস্যাকে কমাতে চান, তাহলে এই ঘরোয়া চিকিৎসাটিকে কাজে লাগান।

No comments:

Post a Comment