rongginnbd
Thursday, May 3, 2018
সংসারে সুখী হতে যেসব বলতে নেই
রঙিন ডেস্ক :
পরিচিত কিংবা অপরিচিত দু’জন নারী-পুরুষের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই তৈরি হয় একটি সংসার। যাকে বলে দাম্পত্য। এই দাম্পত্য জীবন সুখময় হয় স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ায়। তাই সংসার টিকিয়ে রাখতে বা সুখের সংসার গড়তে দু’জনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই দু’জনেরই উচিৎ সংসারটাকে ভালোবেসে সুখের করে গড়ে তোলা।
সেক্ষেত্রে কথা বলতে হবে বেশ মেপে। মনে রাখবেন এমন কোনো কথা বলা যাবে না, যাতে সংসারের ভীতটা নড়ে যায় এবং দাম্পত্য জীবনে কলহ বাধে। তেমন কয়েকটি বিষয় আমরা মাথায় রাখতে পারি-
* প্রথমেই কেউ কাউকে অবজ্ঞা করবেন না। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
* আপনি কি সবসময় আপনার সঙ্গীকে জ্ঞান দেন! এ কাজটা ভুলেও করবেন না। কেননা কেউ আর যায় হোক জ্ঞান দেওয়া পছন্দ করবে না। কোনো বিষয়ে বোঝাতে চাইলে তাকে বুঝিয়ে বলুন। তবে সে বিষয়টা যেন খুব বেশি না হয়।
* কথায় কথায় উচিৎ অনুচিৎ বোঝাবেন না। মনে রাখবেন আপনার সঙ্গী আপনার থেকে কম বোঝেন না, তাই তার প্রতিটি কথায় এটা উচিৎ নয়, ওটা উচিৎ নয় বলতে যাবেন না।
* সবসময় নিজের চাহিদা বা নিজের আত্মীয়দের বেশি গুরুত্ব দিবেন না। বা বড় করে উপস্থাপন করবেন না। পাশাপাশি আপনার সঙ্গীর দিকটাও ভাববেন। যদি বড় করে ভাবতে না পারেন, অন্তত হেয় করবেন না।
* সঙ্গীর দুর্বল বিষয় নিয়ে তাকে হেনস্তা করবেন না। এতে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হবে।
* কথায় কথায় নিজের পাণ্ডিত্য জাহির করবেন না। সঙ্গীর যে জ্ঞানের অভাব এটা বারবার মনে করিয়ে দিবেন না।
* তোমার জন্য এটা হয়েছে, তুমি এটা করেছো এভাবে সঙ্গীকে কথায় কথায় দোষী করবেন না। ভুল হতেই পারে, এটা বেশি দূর এগুতে দিবেন না। তাই এটা ঘষা মাজা না করাই ভালো।
* সঙ্গীকে ছেড়ে যাওয়ার হুমকি দিবেন না। এতে সে নিজেকে অপরাধী ভাববে ও ছোট ভাববে নিজেকে। তাই দাম্পত্য জীবনে ছেড়ে যাওয়ার কথা কখনো নয়, সারাজীবন সাথে থাকার কথা বলুন।
* সঙ্গীর থেকে ও তার পরিবার থেকে অনেক বেশি কিছু পাবার আশা করবেন না। কিছু না পেলে সে নিয়ে সঙ্গীকে কথা শোনাবেন না। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন।
* অন্য কারো সাথে সঙ্গীর তুলনা করবেন না। যেমন- ও এটা করেছে, সে সেটা করেছে এটা নিয়ে সংসারে অশান্তি ডেকে আনবেন না। নিজেরা নিজেদের মত থাকবেন। মনে রাখবেন যার যার বিষয়গুলো তার তার। তাই কারো সাথে কারো তুলনা নয়।
এবার দেখুন তো আপনি আপনার সঙ্গীকে এই কথাগুলো বলেন কি না! না বললে খুব ভালো। আর যদি বলে থাকেন আজই বলা বন্ধ করুন। দেখুন সংসারটা কেমন সুখের হয়ে উঠছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment