rongginnbd
Thursday, May 3, 2018
ঘরে থাকা উপাদানেই ত্বক ভালো রাখুন
রঙিন ডেস্ক :
ত্বকের যত্নে ইদানিং ঘরোয়া জিনিসের ব্যবহার বেড়েছে। তার কারণ রাতারাতি ত্বকের উজ্জলতা বৃদ্ধির কসমেটিকসে নানান ধরণের কেমিকেলের ব্যবহার বেড়েছে। এতে ত্বক সাময়িক ফর্সা হলেও দেখা দেয় পাশ্বপ্রতিক্রিয়া। তাই ত্বক সচেতন রমনীরা ঘরোয়া উপাদানে ঝুকছে বেশি। সেক্ষেত্রে জেনে নিতে পারে কিছু টিপস-
– ঘরে যে ফল রয়েছে তা ভালোভাবে ভর্তা করে সরাসরি ত্বকে ব্যবহার করা যেতে পারে। তাজা ফলের নির্যাস ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
– এক ভাগ লেবুর রস, এক ভাগ গোলাপ জল এবং চার ভাগ ঠান্ডা পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ একটি ছোট স্প্রে বোতলে নিয়ে রাখুন। এটি সারাদিন সঙ্গে রাখলে যখন প্রয়োজন মুখে স্প্রে করে নেওয়া যেতে পারে। এটি ত্বক শীতল এবং স্নিগ্ধ রাখতে সাহায্য করবে।
– ত্বক পরিষ্কার করতে মুলতানি মাটি বেশ উপযোগী। তাছাড়া এতে রয়েছে বিশেষ কিছু খনিজ উপাদান যা ত্বকে পুষ্টি যোগায়।
দুই টেবিল-চামচ মুলতানি মাটি, আধা টেবিল-চামচ চন্দন গুঁড়া, দুই টেবিল-চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পুরো মুখ ও গলায় সমানভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই মাস্ক ব্যবহারে ত্বক পরিষ্কার হয়ে যাবে।
– ত্বকের দাগ এবং কালো ছোপ দূর করতে বেশ উপকারী কাঁচাআলুর রস। আলু থেঁতলে রস বের করে নিয়মিত ত্বকে মাখলে উপকার পাওয়া যাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment