Thursday, May 3, 2018

ঘরেই রান্না করুন চীনা খাবার

সুইট অ্যান্ড সাওয়ার গ্রেইভি: আনারস কেটে পরিমাণ মতো চিনি দিয়ে ব্লেন্ডারে জুস তৈরি করে চালনিতে ছেঁকে নিন। টমেটো সস ৭, ৮ টেবিল-চামচ। সয়াসস ২ টেবিল-চামচ। আনারস কাটা ১ কাপ। সবজি— গাজর, ক্যাপসিকাম পরিমাণ মতো। বড় বড় করে পেঁয়াজ কাটা। শুকনা মরিচকুচি ২ টেবিল-চামচ। লাল খাবার রং ১ ফোঁটা। তেল ৪ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো।
যেহেতু টোমেটো ও সয়া সসে প্রচুর লবণ থাকে তাই এই তরকারিতে লবণ খেয়াল করে দেবেন৷
পদ্ধতি: হাড় ছাড়া মুরগি ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেল বাদে মাংস-সহ বাকি সব উপকরণ দিয়ে মেখে গরম তেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন৷
কর্নফ্লাওয়ার এক কাপ পানিতে গুলিয়ে রাখুন৷
অন্য কড়াইতে তেল গরম করে সবজি আর পেঁয়াজগুলো দিয়ে ১ মিনিট ভেজে নিন এবং আনারসের জুস দিয়ে টমেটো সস, শুকনা মরিচকুচি, সয়া সস, লাল খাবার রং এবং আনারসের টুকরা দিয়ে তিন, চার মিনিট রান্না করুন।
পানিতে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে ভাজা মুরগিগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে মিশিয়ে লবণ চেখে দেখুন। লাগলে আরও লবণ দিন এবং নামিয়ে নিন।
পদ্ধতি:
চিকেন স্টকের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখুন৷
ফ্রাই প্যানে মাখন গরম হলে মেরিনেইট করা গরুর মাংস দিয়ে দিন পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিন৷ মাংস ভাজা হলে আদা ও পেঁয়াজ কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন৷
এবার কাটা সবজিগুলো দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে, কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা চিকেন স্টক সঙ্গে শুকনা মরিচকুচি এবং গোলমরিচ গুঁড়া দিন। এভাবে তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করুন৷

No comments:

Post a Comment