rongginnbd
Friday, May 18, 2018
আজ থেকে তারাবি কাল থেকে রোজা
রঙিন ডেস্ক
: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।সে হিসেবে আজ এশার নামাজের পর প্রথম তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা।দেশের সমস্ত মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া নির্দেশনায় একই নিয়মে তারাবিহ নামাজ পড়ানো হবে।
আজ বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে কাল প্রথম রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।বুধবার রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে নির্ধারণ করা হয় শুক্রবার প্রথম রোজা।
বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৩৯ সনের রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হয়েছে। শুক্রবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সে ক্ষেত্রে রাতেই এশার নামাজের পর তারাবি পড়া শুরু হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment