Friday, May 18, 2018

বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ

প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ‘প্রযুক্তির ক্রমবিকাশের পথ ধরে আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। আমাদের নিত্যদিনের অনুসঙ্গ স্মার্টফোন থেকে শুরু করে কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার একচ্ছত্র আধিপত্য। তাই মানুষের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইন্টারনেট ডেনসিটি বৃদ্ধি, সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বৃদ্ধি, নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনসহ টেলিযোগাযোগ খাতের সেবাসমূহ আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তিবান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ফোর-জি প্রযুক্তির নেটওয়ার্ক চালু করা হয়েছে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ টেলিযোগাযোগ খাতের যুগান্তকারী উন্নয়ন ঘটাবে।’

No comments:

Post a Comment