Tuesday, May 8, 2018

না ফেরার দেশে সুরমা ঘটক

সংসারের প্রতি কোনো দায়বোধ ছিলো না ঋত্বিকের। সেসময় তার নির্মিত ছবিও চলতো না। তিন ছেলে মেয়ে নিয়ে অকুল পাথারে সুরমা ঘটক একদিন ঋত্বিককে ছেড়ে চলে গেলেন শিলংয়ে নিজের বাপের বাড়িতে। সেখানেই থাকতেন তিনি। ঋতবান, সংহিতা এবং শুচিশ্মিতা নামে তিন সন্তান ছিলো তাদের। ঋত্বিক মারা যান ১৯৭৬ সালে। তাদের সন্তান শুচিশ্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। সংহিতা মারা যান বছর খানেক আগে। ছেলে ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। আর এবার এবার চলে গেলেন সুরমা ঘটকও।

No comments:

Post a Comment