Saturday, May 5, 2018

মিয়ানমারে ওপর চাপ অব্যাহত রাখতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শনিবার শুরু হওয়া ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনে ৪০টি দেশের মন্ত্রী, সহকারী মন্ত্রীসহ ওআইসিভুক্ত সব রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে আগামী এক বছরের জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সম্মেলনে মুসলিম উম্মাহ এবং ওআইসিভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও সন্ত্রাসবাদ দমন ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এর বাইরে রোহিঙ্গা সংকট ইস্যুতে পৃথক সেশনে বিস্তারিত আলোচনা হবে এবং এ সংকট সমাধানে সুপারিশ সংবলিত ঘোষণাপত্রও গৃহীত হবে। এ ছাড়া দারিদ্র্যবিমোচন, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ বিষয়েও বাংলাদেশের কিছু প্রস্তাব রয়েছে।

No comments:

Post a Comment