Friday, May 4, 2018

কানাডার পর আমেরিকা ও কলকাতায় ‘স্বপ্নজাল’

রঙিন ডেস্ক: “দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের পঙ্কিল আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু হৃদয়তো বাঁধ মানে না! দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয় আরেক প্রেমগাঁথা।” এমনই গল্প নিয়ে ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’ সিনেমা।
এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ছবিটি। আজ শুক্রবার (৪ মে) আমেরিকার বিশ্বখ্যাত ‘রিগাল’ চেইনে প্রথম পর্যায়ে তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। আমেরিকার রিগাল ইউ এ কাফম্যান এস্টোরিয়া (নিউইয়র্ক), রিগাল বলস্টন কমন্স (ভার্জিনিয়া) ও রিগাল রয়াল পাম বিচ (ফ্লোরিডা) এই ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’।
আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। বাংলাদেশী সিনেমা বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে ২০১৬ সালের ৩ মে যাত্রা করে বাংলাদেশী সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠানটি। এর দ্বিতীয় বর্ষপূর্তিতে ছবিটি মুক্তি পাচ্ছে আমেরিকায়। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ১১ নম্বর চলচ্চিত্র ‘স্বপ্নজাল’।

No comments:

Post a Comment