rongginnbd
Tuesday, June 26, 2018
প্রতিশোধের আগুনে পুড়ছেন ড্যানি-জায়েদ
রঙিন ডেস্ক :
নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়ক
ড্যানি সিডাক।
খলচরিত্রেও তার জনপ্রিয়তা ছিলো।
মার্শাল আর্টে গোল্ড মেডেল পাওয়া এই অভিনেতা এবার প্রতিশোধের আগুনে মুখোমুখি হলেন নায়ক জায়েদ খানের।
মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবিতে তারা অভিনয় করছেন। সোমবার বিকেলে পূবাইল থেকে ছবির একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে দেখা যাচ্ছে, ড্যানি-জায়েদ একে অপরের সঙ্গে কারাতে লড়াইয়ে নেমেছেন।
আরো পড়ুন:-
বাংলাদেশে আসছে ‘সুলতান’
ছবির নায়ক জায়েদ খান বলেন, ‘একটা সময় আমরা সিনেমা হলে যেতাম ড্যানি সিডাক ও রুবেল ভাইয়ের (নায়ক রুবেল) মার্শাল আর্ট দেখার জন্য। মার্শাল আর্টে তারা ছিলেন মাস্টার। বন্ধুরা মিলে এই দুই তারকার ছবি দেখতাম সিনেমা হলে গিয়ে। আজকে তার বিপরীতে ফাইটিং দৃশ্যে কাজ করার সময় পুরনো দিনের কথাই বেশি মনে পড়ছে।
ড্যানি সিডাক বলেন, এই ছবিতে আমি খলচরিত্রে অভিনয় করছি। আজ জায়েদের সঙ্গে ফাইট দৃশ্যে কাজ করলাম। বেশ ভালো হচ্ছে কাজটি।
ঈদের পর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ছবিটির টানা শুটিং চলবে।
‘প্রতিশোধের আগুন’ ছবিতে অভিনয় করছেন জায়েদ খান, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, রেবেকা, শাহরিয়াজ, মৌ খান, নাজ প্রমুখ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment