Thursday, June 28, 2018

স্টেজ শো’তে বলিউড তারকাদের পারশ্রমিক কত?

রঙিন ডেস্ক : বলিউড তারকা মানেই দর্শকদের উন্মাদনার শেষ নেই। রূপালি পর্দার বাইরে প্রিয় তারকার পারফরম্যান্স দেখতে কে না চায়। দীপিকা থেকে ক্যাটরিনা, হৃতিক থেকে রণবীর— তারকাদের লাইভ পারফরম্যান্স মানেই টিকিট বিকোয় হট কেকের মতোই। আর মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য এই সেলেবরা কত পারিশ্রমিক নেন শুনলে চোখ কপালে উঠবে।
হৃতিক রোশন: বিতর্ক তার সর্বক্ষণের সঙ্গী। তাও আবার হলিউড-বলিউডের ইঁদুর দৌড়ে অনেকটাই এগিয়ে এই নায়ক। ২০১৮ সালে বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকাতেও প্রথম স্থানে তিনি। এ হেন তারকার স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিক যে একটু বেশিই হবে তাতে আর আশ্চর্যের কি আছে। এক একটা পারফরম্যান্সের জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন হৃতিক।
ক্যাটরিনা কাইফ: ‘চিকনি চামেলি’ হোক বা ‘কালা চশমা’ ক্যাটের স্টেজ পারফরম্যান্স দেখতে হলে একটু বেশিই গাঁটের কড়ি খসাতে হয় দর্শকদের। নায়িকার পারিশ্রমিকও কম কিছু নয়। যে কোনও অ্যাওয়ার্ড শো-তে পারফর্ম করার জন্য ক্যাটের পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে দেড় কোটি টাকা। তবে, পারফরম্যান্স সময়ের সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বদলে যায়।


No comments:

Post a Comment