Thursday, June 28, 2018

প্রেমিককে নিয়ে গোয়ায় ফুরফুরে মেজাজে প্রিয়াঙ্কা

রঙিন ডেস্ক : প্রেমিক নিক জোনাস, পরিবার সদস্য ও বন্ধুদের নিয়ে ভারতের গোয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়াসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার কিছু ছবিতে এর প্রমাণ মিলেছে। প্রিয়াঙ্কার ফ্যান ক্লাবের থেকে নিক ও পরিণীতি চোপড়ার সঙ্গে খাবার সময়ের একটা ছবি শেয়ার করা হয়। এতে তাদের আনন্দে মেতে থাকতে দেখা যায়।

আরো পড়ুন :- দ্রুতই প্রিয়াঙ্কা-নিকের এঙ্গেজমেন্ট!

মে মাসে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ছবি দেখার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এরপর একের পর এক তাদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে যায়। নিকের কাজিনের বিয়েতেও প্রিয়াঙ্কা চোপড়াকে উপস্থিত থাকতে দেখা যায়।‘ফিল্মফেয়ার’-এর খবর অনুযায়ী, আগামী জুলাই অথবা অগস্টেই নাকি এনগেজমেন্ট করবেন নিক এবং প্রিয়াঙ্কা। সে কারণেই নিককে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করাতে ভারতে নিয়ে এসেছেন তিনি।

No comments:

Post a Comment