রঙিন ডেস্ক : ওয়ানডে ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল সাবিনা পার্কে ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে চার উইকেটে জয় পায় বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট শিকার করতে থাকেন। গেইলকে ফেরানোর পর শিকার করেন আরও তিন উইকেট।
আরো পড়ুন:- মেসিকে অবসর না নিতে তেভেজের অনুরোধ
সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। ওটলি এবং হজ যোগ করেন ৯০ রান। তাদের জুটিতে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। ৪৫তম ওভারে হজকে তাদের জুটি ভাঙেন রুবেল। অপরপ্রান্ত আগলে রেখে ৫৮ রানের ইনিংস খেলেন ওটলি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রানে পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ।
২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্ত ও লিটনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম ওভারে দলীয় ১০১ রানের মাথায় পাওয়েলের বলে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ১ উইকেটে ১০১ থেকে ১২৭ রানে ৪ উইকেট হয়ে যায় বাংলাদেশের।

No comments:
Post a Comment