রঙিন ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ করেছেন তার সতীর্থ আর্জেন্টিনার ফুটবলার কার্লোসতেভেজ।কার্লোস তেভেজ মনে করেন, আর্জেন্টিনার পরবর্তী সাফল্যের জন্য লিওনেল মেসিকে এখনো দলে প্রয়োজন। আর এজন্য মেসিকে আর্জেন্টিনা দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
আরো পড়ুন :- টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ‘এ’ দল
‘খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টাইন হিসেবে আমি সব সময় মেসিকে বলি তাকে আমাদের প্রয়োজন সে আর্জেন্টিনার প্রাণ। যতদিন সে ফুটবল খেলবে ততদিন তার আর্জেন্টিনার সঙ্গে থাকা উচিত। আর্জেন্টিনার বড় একজন আইডল ও। তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে।’

No comments:
Post a Comment