Wednesday, August 8, 2018

শিশুকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে শেখান

রঙিন ডেস্ক : শিশু জন্মের পর থেকে বাড়িতে যা খায় সেসবেই সে অভ্যস্ত হয়ে ওঠে। বাচ্চার পেছনে সবজির থালা হাতে দৌড়ানোর অভিজ্ঞতা সব বাবা-মায়েরই হয়। বাচ্চারা সব সময়ই অনুকরণপ্রিয়। বড়রা কখন কী খাচ্ছে তারা কিন্তু সবই লক্ষ্য করে। সমস্যা হলো, যখন তারা আমাদের অসময়ে অস্বাস্থ্যকর খাবার খেতে দেখে, তখন তারা ভেবে নেয় এটা দোষের কিছু নয়।
গবেষণায় দেখা গেছে, বাবা-মায়েরা কী খাচ্ছেন তা দেখে দেখেই খেতে শেখে বাচ্চারা। তাই বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হলে আগে আমাদের বদলাতে হবে নিজেদের খাদ্যাভ্যাস। তাই শুরু থেকেই স্বাস্থ্যকর খাবার দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

আরো পড়ুন:- সম্পর্কে মিষ্টি প্রেম ধরে রাখতে …

No comments:

Post a Comment